কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আজই মুক্তি মিলবে ৪১ ভারতীয় শ্রমিকের

বর্তমানে সুড়ঙ্গের ভেতরে আটকেপড়া ৪১ শ্রমিককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত
বর্তমানে সুড়ঙ্গের ভেতরে আটকেপড়া ৪১ শ্রমিককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

সুড়ঙ্গের ভেতরে আটকেপড়া ভারতীয় ৪১ শ্রমিক ও তাদের উদ্ধারের ব্যবধান আর মাত্র কয়েক মিটার। এই কয়েক মিটারের পাথর ও ধ্বংসাবশেষ খনন করে সামনে এগোতে পারলেই মুক্তি মিলবে এই শ্রমিকদের। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ এসব শ্রমিক তাদের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় কর্মকর্তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ১২ নভেম্বর ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন একটি টানেলের ভেতরে ভূমিধসের কারণে ৪১ ভারতীয় শ্রমিক আটকা পড়েন। এরপর টানা ১৩ ‍দিন ধরে তারা এই টানেলের ভেতরে আটকা পড়ে আছেন। বর্তমানে তাদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উত্তরাখণ্ডের পর্যটন বিভাগে নিযুক্ত বিশেষ কর্মকর্তা ভাস্কর খুলবে বলেছেন, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের অগার মেশিন কাজ বন্ধ করে দেয়। এ কারণে আটকে পড়া শ্রমিকদের থেকে কয়েক মিটার দূরত্বেই উদ্ধারকাজ থমকে যায়। তবে শুক্রবার দুপুরের দিকে আবার উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সামনের পাঁচ মিটারের মধ্যে আর কোনো লোহার রড নেই। ফলে আমাদের খনন কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে। আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে।

এর আগে গত ২১ নভেম্বর আটকা পড়ার দশম দিনে ৪১ ভারতীয় শ্রমিককে প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত অবস্থায় দেখা যায়। উদ্ধারকারীদের কাছে শ্রমিকদের পাঠানো ভিডিওতে তাদের এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকাতে দেখা যায়। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার ও পানি পাঠানো হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে তাদের উদ্ধারকারীদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X