কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অপেক্ষা ১২ মিটার খননের, এরপরই মুক্তি মিলবে ভারতীয় শ্রমিকদের

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। ছবি : সংগৃহীত

সুড়ঙ্গের ভেতরে আটকা পড়া ভারতীয় ৪১ শ্রমিক ও তাদের উদ্ধারের ব্যবধান আর মাত্র ১২ মিটার। এই ১২ মিটারের পাথর ও ধ্বংসাবশেষ খনন করে সামনে এগোতে পারলেই মুক্তি মিলবে এই শ্রমিকদের। আজ মধ্যরাত নাগাদ এসব শ্রমিক তাদের কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

গত ১২ নভেম্বর ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় নির্মাণাধীন একটি টানেলের ভেতরে ভূমিধসের কারণে ৪১ ভারতীয় শ্রমিক আটকা পড়েন। এরপর টানা ১১ ‍দিন ধরে তারা এই টানেলের ভেতরে আটকা পড়ে আছেন।

উত্তরাখণ্ডের পর্যটন বিভাগে নিযুক্ত বিশেষ কর্মকর্তা ভাস্কর খুলবে সাংবাদিকদের বলেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমরা আরও ছয় মিটার সামনে এগিয়ে যেতে পেরেছি। আশা করছি, পরবর্তী দুই ঘণ্টার মধ্যে আমরা অবশিষ্ট কাজ সমাপ্ত করতে পারব। প্রায় ৬৭ শতাংশ সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন হয়েছে।

এর আগে আজ উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহন বিভাগের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আহমেদ বলেছেন, গতকাল রাত পৌনে ১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অগার মেশিন ১৮ মিটার ড্রিলিং করেছে।

তিনি বলেন, ৩৯ মিটারের ড্রিলিং সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা, শ্রমিকরা ৫৭ মিটার মাটির নিচে আটকে আছেন। তাই আর মাত্র ১৮ মিটার বাকি আছে।

এর আগে গতকাল আটকা পড়ার দশম দিনে ৪১ ভারতীয় শ্রমিককে প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত অবস্থায় দেখা যায়। উদ্ধারকারীদের কাছে শ্রমিকদের পাঠানো ভিডিওতে তাদের এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকাতে দেখা যায়। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার ও পানি পাঠানো হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে তাদের উদ্ধারকারীদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X