কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১১:২৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এ কেমন অসভ্য আচরণ!

এ কেমন অসভ্য আচরণ!

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তির গায়ের ওপর প্রস্রাব করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম প্রবেশ শুক্লা। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ধারা এবং ইন্ডিংয়ান প্যানেল কোডের অন্যান্য ধারায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ক্যামেরায় দেখা গেছে মধ্যপ্রদেশে এক ব্যক্তির গায়ের ওপর প্রবেশ প্রস্রাব করেছে। খবর এনডিটিভির।

পুলিশ বলছে, গ্রেপ্তার এড়াতে শুক্লা বার বার অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গতকাল মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসবাদ করা হয়। এ ছাড়া তদন্তের অংশ হিসেবে তার স্ত্রী ও বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি দোকানের সামনে এক ব্যক্তি বসে আছেন। সামনে দাঁড়িয়ে সিগারেট মুখে আরেক ব্যক্তি ওই ব্যক্তির মুখে প্রস্রাব করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহানের নজরে এলে তিনি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

কংগ্রেসের অভিযোগ, প্রবেশ শুক্লা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজিপি) সঙ্গে যোগসূত্র রয়েছে। আর এই বিষয়টি বিরোধী রাজনীতিকদের তোপ দাগার সুযোগ এনে দিয়েছে। যেমন ভিডিওটির ব্যাপারে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা কমলনাথের নজরে এলে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে এমন অসভ্য আচরণ করেছেন। সভ্য সমাজে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের সঙ্গে এমন জঘন্য কাজের কোনো স্থান নেই। ঘটনাটি পুরো মধ্যপ্রদেশকে লজ্জায় ফেলেছে। দোষী ব্যক্তির কঠোরতম শাস্তি হওয়া উচিত যাতে মধ্যপ্রদেশে আদিবাসীদের সঙ্গে এ ধরনের ঘটনা আর না ঘটে।

জানা গেছে, সিধির বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং রেওয়ার বিজেপি বিধায়ক রাজেন্দ্র শুক্লার সঙ্গে অভিযুক্ত প্রবেশ শুক্লার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও বিজেপি স্পষ্টভাবে প্রবেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছে।

বিধায়ক কেদারনাথ শুক্লা দাবি করেছেন, প্রবেশ শুক্লা তার কোনো কর্মী বা প্রতিনিধি নন। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X