কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি জাহাজে আগুন

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুন। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুন। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাস্থা নামের ওই জাহাজটিতে আগুন লাগে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। জাহাজটিতে মেরামতের সময় লাগা এ আগুন মুহূর্তেই বিধ্বংসী রূপ নেয়।

প্রাথমিকভাবে জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়াতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা জাহাজটিতে মেরামতের কাজ চলছিল। এর জন্য সেখানে প্রচুর গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। এ ছাড়া জাহাজের মধ্যে জ্বালানিও ছিল।

শনিবার সকালে মেরামত চলাকালে আগুনের ফুলকি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

জাহাজটিতে প্রায় ছয় মাস ধরে মেরামতের কাজ চলছিল উল্লেখ করে প্রত্যক্ষদর্শী সুখদেব দাশ বলেন, হঠাৎ দেখি আগুন বেরোচ্ছে। এরপর দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করে।

স্থানীয়রা জানান, মুড়িগঙ্গা নদীতে কয়েক মাস ধরেই চর সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। চর সমস্যা ও ভাটার জন্য মুড়িগঙ্গা নদীতে বন্ধ হয়ে যাচ্ছে জাহাজ চলাচল। ফলে নদী পারাপারে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, পণ্যবাহী এ জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল আছে। একইসঙ্গে জাহাজটিতে মেরামতের কাজ চলার কারণে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও আনা হয়েছে। এমন অবস্থায় আগুনের ঘটনাটি গোটা উপকূলে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে। জাহাজটিতে মোট ১১ জন ক্রু মেম্বার ছিল তারা সবাই সুরক্ষিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X