কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

ভারতের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
ভারতের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া পণ্যবাহী একটি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে আছেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় নাগরিক। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আরব সাগরে এমভি লিলা নরফোক জাহাজ থেকে ১৫ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন। তবে জাহাজে কোনো ছিনতাইকারীকে পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার সোমালিয়া উপকূলের কাছে পণ্যবাহী জাহাজ এমভি লিলা নরফোক ছিনতাই হয়। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। এতে ১৫ জন ভারতীয় নাবিক ছিলেন। জাহাজটি ব্রাজিলের পোর্টো ডু আকু থেকে বাহরাইনের খলিফা বিন সুলেমান বন্দরের দিকে যাচ্ছিল। ১১ জানুয়ারি সেখানে পৌঁছানোর কথা ছিল।

যুক্তরাজ্যের সামরিক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ছিনতাইয়ের খবর প্রথম সামনে নিয়ে আসে। বিশ্বের বিভিন্ন কৌশলগত জলপথে জাহাজের গতিবিধি নজরদাড়ি করে সংস্থাটি।

এরপরই ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে জলদস্যুতাবিরোধী টহল থেকে সরিয়ে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারে নিয়োজিত করা হয়। নিয়োগের এক দিনের মাথায় তারা সেই জাহাজ উদ্ধার করল।

এর আগে গত ২৬ ডিসেম্বর আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। ইসরায়েল সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এই পদক্ষেপ নেয় ভারত।

এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আরব সাগরে সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনটি যুদ্ধজাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে।

গত শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে আরব সাগরে রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজে হামলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে ছোড়া একটি ড্রোন এই ট্যাংকারে হামলা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X