কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর বদলে পরীক্ষা দিতে গিয়ে স্বামী আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি প্রেমিকাকে পাস করাতে প্রেমিকের পরীক্ষায় বসার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে নতুন ঘটনা। স্ত্রী অসুস্থ হওয়ায় তার প্রবেশপত্রে ছবি বদলে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন স্বামী। শনিবার (২০ জানুয়ারি) দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মালদহ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। তিনি নিজের স্ত্রীর প্রবেশপত্র জাল করে পরীক্ষায় বসেছিলেন।

আটক ওই যুবকের নাম শিদ্ধার্ত সংকর দাশ। তিনি চঞ্চল কলেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কলেজ সূত্র জানিয়েছে, শিদ্ধার্ত তার স্ত্রী পুষ্পার প্রবেশপত্র জাল করে পরীক্ষায় বসেছিলেন। পুষ্পা মানিকচাক কলেজের শিক্ষার্থী। স্ত্রীর পক্ষ থেকে গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পঞ্চম-সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে চঞ্চল কলেজে পৌঁছেছিলেন শিদ্ধার্ত।

কলেজের এক শিক্ষক জানিয়েছে, পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পর শিক্ষকরা উপস্থিতির তালিকা দেখে হতবাক হয়ে যান। সেখানে তারা প্রবেশপত্রের সাথে উপস্থিতির তালিকায় অমিল দেখতে পান। শিটে নারীর ছবি থাকলেও প্রবেশপত্রে দেখা যায় পুরুষের ছবি।

আটক ওই যুবক দাবি করেন, তিনি নিজেই পরীক্ষার্থী। পরে তার প্রবেশপত্রটি বিশ্ববিদ্যালয়ে মেইল করলে তারা জানান, এটি আসলে পুষ্পার প্রবেশপত্র। শুক্রবার তার বাংলা পরীক্ষা ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, পুষ্পা এর আগে দুটি পরীক্ষা দিয়েছেন। তবে সে অসুস্থ হয়ে পড়ায় তার স্বামী পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। এজন্য তিনি প্রবেশপত্র জাল করেছিলেন। শিদ্ধার্ত গ্রাজুয়েট হলেও দিনমজুর হিসেবে কাজ করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X