সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কী কারণে ‘বেলুন’ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে রুটি বানানোর ‘বেলুন’ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী বিল্লালকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিজমিজি বাতানপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিল্লাল তার স্ত্রী ইতি আক্তারকে নিয়ে বাতানপাড়া এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বিল্লাল তার স্ত্রী ইতি আক্তার পরকীয়া করছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। তখন বিল্লাল ঘরের দরজা বন্ধ করে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর মাথায় উপর্যুপরি আঘাত করে। তখন স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলেও বিল্লাল ঘরের দরজা খুলছিল না।

এর কিছুক্ষণ পর দরজা খুললে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখেন ইতি আক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন স্থানীয়রা স্বামী বিল্লালকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নিহতের স্বামী বিল্লালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X