স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে অদ্ভুত দৃশ্য, একাই ফটোশুট করলেন পাকিস্তান অধিনায়ক

একাই ফটোশুট করলেন সালমান। ছবি : সংগৃহীত
একাই ফটোশুট করলেন সালমান। ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচের আগে ঘটে গেল এক অস্বস্তিকর দৃশ্য। এশিয়া কাপ ২০২৫ ফাইনালের ট্রফি ফটোশুটে একা দাঁড়ালেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। প্রচলিত নিয়ম অনুযায়ী দুই দলের অধিনায়ককে একসঙ্গে ট্রফির পাশে ছবি তোলার কথা থাকলেও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব উপস্থিতই ছিলেন না।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফটোসেশনে একমাত্র সালমানকেই দেখা যায় ট্রফি হাতে পোজ দিতে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরে স্থানীয় গণমাধ্যমকে জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে তাদের এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

টস থেকে ট্রফি শুট—বিতর্ক চলছেই

এশিয়া কাপ জুড়েই দুই দলের মধ্যে নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যকুমার যাদব গ্রুপ পর্ব ও সুপার ফোরের টসে সালমান আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। ফাইনালেও একই কাজ করেন। এমনকি জয়ের পর সতীর্থকে নিয়ে সরাসরি ড্রেসিংরুমে ঢুকে পড়েন, পাকিস্তান দলের সঙ্গে প্রচলিত শুভেচ্ছা বিনিময় এড়িয়ে।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চীমা আনুষ্ঠানিক অভিযোগ করেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।

ফাইনালের ঐতিহাসিক আবহ

সব বিতর্ক ছাপিয়ে তবে সবচেয়ে বড় খবর—এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত সর্বাধিক ৮টি শিরোপা জিতেছে, অন্যদিকে পাকিস্তানের ঘরে শিরোপা গেছে ২ বার (২০০০, ২০১২ সালে)।

ফাইনালের আগে এ ধরনের কূটনৈতিক অস্বস্তি ম্যাচের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়েও কি প্রতিদ্বন্দ্বিতা একই মাত্রায় ছড়াবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X