কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, এমন সময় খুব বেশি দূরে নয় যখন জম্মু এবং কাশ্মীরেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ভারতের সংবিধানে ৩৭০ ধারার একটি অনুচ্ছেদের অধীনে জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। তবে ২০১৯ সালের ৫ আগস্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকার এ সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল করে।

সংবিধানের এ ধারার কারণে জম্মু এবং কাশ্মীর ভারতের অন্য রাজ্যগুলোর চেয়ে বেশি স্বায়ত্বশাসন ভোগ করত। হিমালয়ের পাদদেশের এ অঞ্চলটিকে নিজস্ব সংবিধান ও আলাদা পতাকার অধিকারও দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমের তথ্যমতে, জম্মু ও কাশ্মীর রাজ্যকে পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। অনুচ্ছেদটি বাতিলের পর কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে এ সংক্রান্ত রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বহাল রাখা হয়। সরকারের এ সিদ্ধান্ত অসাংবিধানিক নয় বলেও রায় দেন আদালত। তবে আদালতের পক্ষ থেকে জম্মু এবং কাশ্মীরকে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও সংবিধানের বিলুপ্ত ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে কিনা তা জানানো হয়নি।

নরেন্দ্র মোদি বলেন, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্র‌ত্যেকের নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন। তিনি বলেন, এতদিন এ বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X