কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি ভারতের

ভারতীয় সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টার পর সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে পালিয়ে গেলেও সে দেশে প্রবেশ করে সন্ত্রাসীদের হত্যার কথা জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিদেশের মাটিতে অবস্থানরত সন্ত্রাসীদের নির্মূল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভারত সরকার ২০২০ সাল থেকে পাকিস্তানে ২০ জনকে হত্যা করেছে বলে অভিযোগ তোলা হয়। গার্ডিয়ানের এই প্রতিবেদনের একদিনের মাথায় এই মন্তব্য করলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী।

গার্ডিয়ানের এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও কোনো জবাব দেয়নি মন্ত্রণালয়। অন্যদিকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এই প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে রাজনাথ সিং বলেন, যদি তারা (সন্ত্রাসী) পাকিস্তানে পালিয়ে যায়, আমরা তাদের হত্যা করার জন্য পাকিস্তানে প্রবেশ করব।

তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু কেউ যদি ভারতের দিকে বারবার আড় চোখে তাকায়, ভারতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার করার চেষ্টা করে, আমরা তাদের রেহাই দেব না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বহরে আত্মঘাতী বোমা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়েছে। এই হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের যোগসাজোস থাকায় পাকিস্তানের একটি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা পর্যন্ত চালায় ভারত। এ ছাড়া চলতি বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে দুই পাকিস্তানি নাগরিককে হত্যার সাথে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছিল ইসলামাবাদ। যদিও ভারত তখন বলেছিল, এটি মিথ্যা ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X