কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বক্তৃতার মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী

মঞ্চে জ্ঞান হারানো মন্ত্রী। ছবি : সংগৃহীত
মঞ্চে জ্ঞান হারানো মন্ত্রী। ছবি : সংগৃহীত

মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন মন্ত্রী। কিন্তু আচমকাই ঘটে যায় এক বিচিত্র ঘটনা। হঠাৎই মঞ্চে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। পরে নেতাকর্মীরা তাৎক্ষণিক তাকে ধরে ফেলেন। এরপর দেওয়া হয় চিকিৎসা। বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চে জ্ঞান হারানো ওই মন্ত্রীর নাম নিতিন গড়কড়ী। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী তিনি। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের যুবমলে একটি নির্বাচনী জনসভার মঞ্চে তিনি জ্ঞান হারান।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুবমলের পুসাদের একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন ওই মন্ত্রী। এ সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দলের অন্যরা তাকে তাৎক্ষণিক ধরে ফেলেন। এরপর চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়।

নিতিনি নামের ওই মন্ত্রী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। দেশটির প্রথম ধাপের লোকসভা নির্বাচনে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিতিন বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দের নেতৃত্বাধীন শিভ সেনার নেতা রাজশ্রী পাতিলের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। রাজশ্রী পাতিলকে স্থানীয় ক্ষমতাসীন মহুতি জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, অজ্ঞান হওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ায় ওই মন্ত্রী সুস্থ হন। এরপর আবার মঞ্চে উঠে পুনরায় বক্তৃতা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X