কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গরমে মাথায় এসি লাগিয়ে ঘুরবে ট্রাফিক পুলিশ!

হেলমেট মাথায় ট্রাফিক পুলিশ। ছবি : সংগৃহীত
হেলমেট মাথায় ট্রাফিক পুলিশ। ছবি : সংগৃহীত

তীব্র গরমে জীবন ওষ্ঠাগত প্রায়। রেকর্ড গড়তে চলেছে তাপমাত্রা। এমন পরিস্থিতি পুলিশের জন্য উদ্ভাবন করা হয়েছে বিশেষ হেলমেট। যা মাথায় মিলবে এসির হাওয়া। শনিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) ভাদোদরার এক ছাত্র নতুন এ হেলমেট উদ্ভাবন করেছেন। এটি মাথায় দিলেই পাওয়া যাবে এসির হাওয়া। ফলে বাইরের গরম আর উপলব্ধি হবে না।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যেতে পারে। এ সময়ে প্রাক মৌসুমি বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এমন পরিস্থিতি সাধারণ মানুষের অফিস বা বাসাবাড়িতে এসির নিচে থাকলেও ট্রাফিক পুলিশের সেই সুযোগ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন হেলমেট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আইআইএম ভাদোদরার এক ছাত্র। এরফলে রোদে পুড়ে তাদের দায়িত্ব পালন কিছুটা হলেও সহজ হবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, গুজরাটের ভাদোদারা ট্রাফিক বিভাগের ৪৫০ পুলিশ সদস্যদের মধ্যে এ হেলমেট বিতরণ করা হয়েছে। তীব্র গরমে এটি মাথায় পরে দায়িত্ব পালন করতে পারবেন তারা। ট্রাফিক পুলিশের জন্যই বানানো হয়েছে হেলমেটটি। যা তাদের তীব্র গরমের অসুস্থতা থেকে রেহাই দেবে। ইতোমধ্যে এ হেলমেটের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X