কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কণ্ঠস্বর পাল্টে অধ্যাপিকা সেজে ছাত্রীদের ধর্ষণ দিনমজুরের

কণ্ঠস্বর পাল্টে অধ্যাপিকা সেজে ছাত্রীদের ধর্ষণ
কণ্ঠস্বর পাল্টে অধ্যাপিকা সেজে ছাত্রীদের ধর্ষণ দিনমজুরের | প্রতীকী ছবি

অ্যাপের মাধ্যমে নিজের কণ্ঠস্বর পাল্টে হয়েছেন অধ্যাপিকা। এরপর বৃত্তির প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীদের করতেন ধর্ষণ।

মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক দিনমজুর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতরণা করা ওই যুবকের নাম ব্রজেশ প্রজাপতি। তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা হয়েছে। আর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রজেশ ভয়েস চেঞ্জিং অ্যাপের মাধ্যমে ছাত্রীদের ডেকে নিতেন তিনি। এরপর তাদের দেখানো হতো বৃত্তির প্রলোভন। এ জন্য বাছাই করা হতো দরিদ্র ও আদিবাসী পরিবারের সদস্যদের।

ফোনে কথা বলে তাদের বৃত্তির জন্য ডেকে নেওয়া হতো নির্দিষ্টা জায়গায়। বলা হতো সেখানে অপেক্ষা করবেন অধ্যাপিকার ছেলে। তিনিই পৌঁছে দেবেন অধ্যাপিকার বাড়িতে। আর সেখানে বণ্টন করা হবে বৃত্তির টাকা।

ইউটিউব দেখে কণ্ঠস্বর পাল্টানোর এ প্রক্রিয়া শেখেন ব্রজেশ। এরপর ছাত্রীদের সামনে হাজির হতেন অধ্যাপিকার ছেলে হিসেবে। অতপর জঙ্গলে নির্জন বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করতেন তাদের।

এমনকি বিষয়টি প্রকাশ করলে ভয়াবহ পরিণতিরও হুমকি দিতেন তিনি। এভাবে দিনে অন্তত ১০ থেকে ২০ জনকে ফোন দিতেন। এরপর বৃত্তি এবং নানা সরকারি প্রকল্পের কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করতেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যুবকের নামে চারটি মামলা হয়েছে। এগুলোর প্রত্যেকটি ঘটনা ঘটেছে জানুয়ারি থেকে চলতি মাসের মধ্যে। এগুলো নিয়ে তদন্ত চলছে।

সিধির পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত ব্রজেশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে পুলিশ জানিয়েছে, ভয়েস চেঞ্জিং অ্যাপের মাধ্যমে ছাত্রীদের টার্গেট করতেন তিনি। নিগৃহীতরা সকলে আদিবাসী এবং আর্থিকভাবে অসচ্ছল।

পুলিশ জানিয়েছে. তার বিরুদ্ধে চারজন অভিযোগ করেছেন। এ ছাড়া জেরায় আরও তিনজনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন ব্রজেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X