কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হবু বউকে চুমু, বরপক্ষকে পেটাল কনের পরিবার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানে আবেগ সামলাতে পারেননি বর। মালা বদলের সময় হবু বউকে চুমু দিয়েছেন তিনি। আর তাতেই ঘটে গেছে কুরুক্ষেত্র। পুরো বাড়ির পরিবেশ বদলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালাবদলের সময় কনেকে চুমু দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে দুপক্ষ। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া সাতজনকে আটক করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত সোমবার ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে এ ঘটনা ঘটেছে। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বর কনের মালাবদল চলছিল। এ সময় আবেগের বশে কনেকে চুমু দেন বর।

বরের আকস্মিক এ আচরণে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে কনের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এতে কনের বাবাসহ উভয়পক্ষের ছয়জন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুপক্ষের সাতজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেন কনের বাবা। প্রথম বিয়েটি সুস্থভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় বিয়েতে গিয়ে বিবাদ দেখা দেয়।

কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই কন্যাকে চুমু দেন। তবে বরের পরিবারের অভিযোগ, কনের আস্কারায় এ ধরনের ঘটনা ঘটেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X