কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৩৫ যাত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে একটি বিমান। এরপর জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৩৫ যাত্রী। সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ভারতের স্পাইস জেটের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাখির সঙ্গে ধাক্কা খায়। পরে পরিস্থিতি সামাল দিতে বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানটি ১০টা ২৯ মিনিটে যাত্রা শুরু করে। এরপর এটি ১১টার দিকে জরুরি অবতরণ করে। এ সময় বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। এ ছাড়া বেশ কয়েকজন ক্রু ছিলেন।

বিমান সংস্থাটির এক মুখপাত্র বলেন, জরুরি অবতরণ করা বিমানটি স্পাইসজেটের বি-৭৩৭ সিরিজের। এটি দিল্লি থেকে উড্ডয়নের পর ২ নম্বর ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি পুনরায় দিল্লিতে জরুরি অবতরণ করে। বিমানের সকল যাত্রী নিরাপদ রয়েছেন।

এর আগে গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি বিমান জরুরি অবতরণ করেছিল। এর মধ্যে গত ১৯ মে ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিল। এ সময় এটির ডানদিকের ইঞ্জিনে আগুন লাগায় বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় বিমানে ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।

এর দুদিন আগে ১৭ মে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে জরুরি অবতরণ করে। বিমানটিতে তখন ১৭৫ জন যাত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X