কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৪১ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর! অতঃপর...

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পুরোনো ছবি
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পুরোনো ছবি

আজকাল প্রায়ই বিমানের নানা আজব ঘটনা শিরোনামে উঠে আসে। কখনো মদ্যপ যাত্রীর তাণ্ডব, আবার কখনো বিমানে সিটে বসা নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি। কিন্তু এবার এবার এক যাত্রী বিমানের জানলার ধারে দাঁড়িয়ে নিচে ঝাঁপ দেওয়ার হুমকিও দিলেন। এতে বিমান সেবিকাদের সঙ্গে রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের এক যাত্রীর বিরুদ্ধে এ আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। গত ৮ মে দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাচ্ছিল বিমানটি। অভিযোগ, বিমান ছাড়ার পর সবকিছু ঠিক ছিল। কিছুক্ষণের মধ্যে এক যাত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। হঠাৎ বিমানের জানালার ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দেন এক যাত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এয়ার ইন্ডিয়ার বিমানে। অসংলগ্ন ব্যবহারের জন্য ওই যাত্রীকে শান্ত করা চেষ্টা করেন বিমান সেবিকারা। কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি। - টাইমস অব ইন্ডিয়া

বিমানের এক যাত্রী জানান, বিমানটি আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছিল। তখনই আচমকা এক যাত্রী ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন। ওই যাত্রীর আচরণ এবং মন্তব্যে বিমানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এরপর বিমানটি মেঙ্গালুরুতে পৌঁছলে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। কেন ওই যাত্রী বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X