কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শামিকে বিয়ে করছেন সানিয়া? কী বললেন টেনিস সুন্দরীর বাবা

মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

মোহাম্মদ শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন জল্পনা-কল্পনা ডানা মেলেছে। এমনকি এ দুই তারকার বিয়ের ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে জল্পনা-কল্পনা দেখা দেয় আসলে কি এ দুই জুটি বিয়ে করছেন কি না। এসব নিয়ে জল্পনা-কল্পনার পর এবার তা নিয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা।

শুক্রবার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার। এরপর আবার বিয়ে করেছেন শোয়েব মালিক। এরপর একটি টিভি শোতে অংশ নেন টেনিস তারকা সানিয়া মির্জা। সেখানে তাকে প্রশ্ন করা হয় বায়োপিক হলে প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে খুশি হবেন।

এমন প্রশ্নের জবাবে যে উত্তর দেন তাতে মন জয় করে নেয় ভক্তদের। সানিয়া বলেন, আগে তো ভালোবাসার মানুষ খুঁজে পাই। তার এমন উত্তরে সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন সঞ্চালকরা।

টেলিভিশনে এ শো-টি প্রচারের পর নেট দুনিয়ায় বিষয়টি ট্রেন্ডিংয়ে চলে আসে। অনেকে বলতে শুরু করেন যে তাহলে কি বিচ্ছেদের যন্ত্রণা ভুলে সামনে আগাতে চাইছেন সানিয়া? তার মনে জায়গা করে নিতে শুরু করেছেন বিশেষ কেউ? এমন সব পরিস্থিতি সামনে আসে মোহাম্মদ শামির নাম। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার বিচ্ছেদের মামলা চলছে। ফলে জল্পনা আরও দানা পাকাতে থাকে। নেটিজেনদের দাবি, এবার কি একসাথে হাঁটবেন এ দুই তারকা?

জুটি বাধা নিয়ে জল্পনার পালে আরও হাওয়া যোগ করে নেটিজেনদের কার্যকলাপ। নানা প্রযুক্তি ব্যবহার করে শামি ও সানিয়া মির্জার বিয়ের ছবিও বানিয়ে ফেলেন ভক্তরা। ফলে বিষয়টি অনেকের কাছে বিশ্বাসযোগ্যও হয়ে ওঠে।

এতসব ঘটনার পর এবার এ নিয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি বলেন, এসব খবরের কোনো সত্যতা নেই। শামির সঙ্গে সানিয়ার কোনোদিন দেখা পর্যন্ত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X