স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গুজরাটের ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

দূর্ঘটনায় পড়া সেই বিমান। ছবি : সংগৃহীত
দূর্ঘটনায় পড়া সেই বিমান। ছবি : সংগৃহীত

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এর ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ গোটা ভারত। ২৪২ আরোহী বহনকারী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে পরিণত হয়। প্রাণহানির আশঙ্কায় যখন দেশ শোকগ্রস্ত, ঠিক তখন ক্রীড়াঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নিজেদের অনুভূতি।

ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি স্তব্ধ, মর্মাহত... এই ভয়াবহ দুর্ঘটনার কোনো ভাষা নেই। নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। প্রার্থনা করছি সবাই যেন এই দুঃসহ সময় কাটিয়ে উঠতে পারেন।’

টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘খবরটা শুনেই বুকটা ধক করে উঠল… যারা এই দুর্ঘটনায় পড়েছেন, তাদের কথা ভাবলেই গা শিউরে উঠছে। নিরন্তর প্রার্থনা করছি।’

গুজরাটের সন্তান ও ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না… আমার রাজ্যের এমন একটি মর্মান্তিক ঘটনার কথা শুনে দুঃখে ভেঙে পড়েছি। সবাই যেন নিরাপদে থাকেন, এই দোয়াই করছি।’

বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পঙ্কজ আদভানি এক্সে লেখেন, ‘এই দুর্ঘটনা হৃদয়বিদারক। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। এই ক্ষতি অপূরণীয়।’

ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংও এক্সে দেওয়া বার্তায় বলেন, ‘হৃদয়বিদারক এক সংবাদ। আমার প্রার্থনা দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সবার প্রতি। তারা যেন এই কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি পান।’

এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠন ও আইপিএলের দলগুলোও শোকবার্তা পাঠাচ্ছেন। এই ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা ক্রীড়া বিশ্বও এখন প্রার্থনায় একতাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X