কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া সরকার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া সরকার। এখন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগে এজেন্সি ছাড়াই আবেদন করা যাবে। ফলে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার খরচ আরও কমবে।

শুক্রবার (৮ মার্চ) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর মালাই মেইলের।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করা হয়েছে। যার মাধ্যমে এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসার আবেদন করতে পারবে কর্মীরা।

তিনি বলেন, যেসব কর্মীকে ভিসা অনুমোদন হয়েছে তাদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে বিদেশিকর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, নেপালের কর্মীদের মালয়েশিয়ায় আসতে মাত্র ৩ হাজার ৭০০ রিঙ্গিত খরচ হয়। কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বেলায় তা ২০ হাজার থেকে ২৫ হাজার রিঙ্গিত লাগে। যা ‘আধুনিক দাসত্বের’ সমতুল্য।

এদিকে, ১ মার্চ থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি অনথিভুক্ত ও তাদের দেশে ফিরে যাওয়ার জন্য অভিবাসন বিভাগে রিপোর্ট করার অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল ৭ মার্চ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ৫ হাজারের বেশি আবেদন করা হয়েছে এবং প্রায় ২ হাজার শ্রমিক নিজ দেশে ফেরে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১০

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৩

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৪

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৭

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৮

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৯

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

২০
X