কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের লেবাননে হামলার ভয়ংকর পরিণতি জানাল ইরান

তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ংকর পরিণতি জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি।

বৃহস্পতিবার (০৪ জুলাই) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলি বাকেরি বলেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে।

হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লেবাননের এ যোদ্ধারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে। এটি আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে।

আলি বাকেরি বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ শুরু হলে ভূখণ্ডটি তাদের জন্য জাহান্নামে পরিণত হবে। ফলে সেখান থেকে তারা আর বের হতে পারবে না।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলে ২০০-এর বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা দেশটিতে ২০০-এর বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের ৫টি ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর ৮টি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরকবোঝাই ড্রোন হামলা চালিয়েছে। গোলান মালভূমিসহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X