কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

দশম মাসে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। দুই দেশের মধ্যকার এ যুদ্ধ থামাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে দুপক্ষের মধ্যে এখনো কোনো সুরাহা হয়নি। এমনকি যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্তে ছাড় দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এমন পরিস্থতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলে এক কর্মকর্তা সংবাদমাধ্যম চ্যানেল১২কে বলেন, আলোচনা এখন যে পর্যায়ে আছে তা অব্যাহত থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু নেতানিয়াহু যেসব শর্তারোপ করছেন তা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এমনকি থামিয়েও দিতে পারে।

অন্যদিকে এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর অফিস। তাদের দাবি, হামাস তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে।

শুক্রবার ইসরায়েলের সংবাদমাধ্যম জানায়, আলোচনার ক্ষেত্রে নতুন শর্ত যোগ করেছেন নেতানিয়াহু। এর অন্যতম হলো গাজা ও মিসরের সীমান্তবর্তী স্থানে ইসরায়েলের সেনারা থাকবে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেওয়া হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আরোপ করা এসব শর্ত যুদ্ধবিরতির আলোচনাকে ভণ্ডুল করে দিতে পারে।

গত মে মাসে গাজায় যুদ্ধবিরতির জন্য তিন স্তরের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাবনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে বলা হয়- যুদ্ধ শেষ হলে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। তবে এখন যুদ্ধবিরতির এ শর্তটি অস্বীকার করছেন নেতানিয়াহু।

ইসরায়েলি জিম্মিদের সংগঠন জানিয়েছে, নেতানিয়াহুর এমন অবস্থানের কারণে যুদ্ধবিরতির এ চেষ্টাটি আটকে যেতে পারে। তারা নেতানিয়াহুর এমন অবস্থান নিয়ে শঙ্কা ও অবাক বলে মন্তব্য করেছেন। সব বাদ দিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন তারা

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X