মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ওমানে তেলবাহী ট্যাংকার জাহাজডুবি, ক্রু নিখোঁজ

প্রেস্টিজ ফ্যালকন। পুরোনো ছবি
প্রেস্টিজ ফ্যালকন। পুরোনো ছবি

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, প্রেস্টিজ ফ্যালকন নামের ট্যাংকারটি সোমবার (১৫ জুলাই) ডুবে গেছে। তবে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার মঙ্গলবার বিবৃতি দেওয়ার পর থেকে প্রকাশ্যে আসে। বুধবার (১৭ জুলাই) এ প্রতিবেদন লেখার সময় ক্রুদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।

মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি কমোরসের পতাকাবাহী। ২০০৭ সালে ১১৭ মিটার দীর্ঘ এই নৌযানটি নির্মিত। এটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থানকালে এটি ডুবতে শুরু করে।

ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এর কাছে আছে একটি বড় তেল শোধনাগার, যা ওমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তেল ট্যাংকারটি সাগরে এখনো দৃশ্যমান। এটি অর্ধনিমজ্জিত অবস্থায় উল্টে আছে। তবে জাহাজটি স্থিতিশীল কি না বা তেল সমুদ্রে পড়ছে কি না তা নিশ্চিত করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X