কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সব প্রস্তুতি শেষে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, এমন হাজারো কর্মীর সামনে হুট করেই যেন মেঘ না চাইতেই বজ্রপাতের মতো খবর এসেছে। সুটকেস গোছানো শেষ হলেও এখন আর শুধু পাসপোর্ট বা ভিসা হাতে থাকলেই মিলবে না গন্তব্যের টিকিট।

মরুভূমির সেই কাঙ্ক্ষিত দেশে পা রাখার আগেই এখন থেকে পরীক্ষা দিতে হবে নিজের মেধার, দিতে হবে যোগ্যতার প্রমাণ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শ্রমবাজার ওমানে কাজ করতে যাওয়া প্রবাসীদের জন্য এমনই এক কঠোর ও বাধ্যতামূলক নিয়ম চালু করেছে দেশটির সরকার।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে দেশটিতে প্রবেশের আগেই প্রবাসী কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে। বিশেষ করে প্রকৌশল, লজিস্টিকস ও হিসাবরক্ষণসহ বিভিন্ন বিশেষায়িত পেশায় যারা কাজ করতে আগ্রহী, তাদের সংশ্লিষ্ট দেশের স্কিলস ইউনিট থেকে সনদ মূল্যায়ন করিয়ে নিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে তবেই কর্মীকে দেওয়া হবে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স।

এই লাইসেন্স ছাড়া কোনো প্রবাসীর নামে আর নতুন করে প্রবেশ অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না। মূলত ভুয়া সনদ রোধ এবং শ্রমবাজারে দক্ষ জনশক্তি নিশ্চিত করতেই ওমান সরকার এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে গালফ নিউজের বরাতে জানা গেছে।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ হুশিয়ারি দিয়ে বলেন, জাল সনদ ব্যবহারের প্রমাণ মিললে জেল-জরিমানা তো বটেই, এমনকি সরাসরি নিজ দেশে বহিষ্কার বা ডিপোর্টেশনের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ওমানের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অদক্ষ ও সনদহীন কর্মীদের জন্য সেখানে যাওয়ার পথ অনেকটাই সংকুচিত হয়ে এল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১০

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

১১

মন্দির করা কি আমার অপরাধ: হরিদাস

১২

হরিদাস চন্দ্রের গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও ‍মুক্তি দাবি

১৩

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

১৪

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

১৫

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

১৬

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে

১৭

স্বপ্ন, সাহস ও সৃষ্টির অমর নাম নুরুল ইসলাম বাবুল

১৮

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১৯

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

২০
X