কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নৃশংস নির্যাতনের বর্ণনা জাতিসংঘের

ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিরা। পুরোনো ছবি
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিরা। পুরোনো ছবি

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনের ওপর হামলার চিত্র উঠে এসেছে।

বুধবার (৩১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দীর্ঘক্ষণ আটকে রাখা এবং নির্বিচারের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৭ অক্টোবর থেকে অসংখ্য ফিলিস্তিনিকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে তারা।

জাতিসংঘের এ প্রতিবেদনে নারী ও পুরুষের যৌন নির্যাতনসহ বিভিন্ন রকমের নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণেরও অভিযোগ করা হয়েছে।

জাতিসংঘের এ অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অন্তত ৫৩ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং কারাগারে মারা গেছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, আমার অফিস ও অন্যান্য সংস্থাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। তাদের বিরুদ্ধে বন্দিদের পানিতে নির্যাতন (ওয়াটারবোর্ডিং) এবং কুকুর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বন্দিরা জানিয়েছেন, তাদের খাঁচায় রাখা হয়েছে, দীর্ঘ সময় ধরে নগ্ন অবস্থায় রাখা হয়েছে এবং কেবল ডায়াপর পরিয়ে রাখা হয়েছে।

জাতিসংঘের তদন্তকারীদের তারা জানিয়েছেন, দীর্ঘ সময় তাদের চোখ বেঁধে রাখা হয়েছে। এ ছাড়া তাদের খাবার, ঘুম ও পানি দেওয়া হয়নি। এ ছাড়া তাদের বৈদ্যুতিক শক ও জলন্ত সিগারেটের স্যাকা দেওয়া হয়েছে।

কয়েকজন বন্দি জানিয়েছেন, তাদের ওপর হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে জানিয়েছেন, তাদের পানি দিয়ে নির্যাতন এবং হাত বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ কেউ যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতারও অভিযোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X