কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের চার বিচিত্র শহর, মরুর বুকে নৈসর্গিক প্রকৃতি

মরুভূমিতে উটযাত্রা। ছবি : সংগৃহীত
মরুভূমিতে উটযাত্রা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ৬৬টি শহরের প্রতিটিই ভীষণ বিচিত্র। কোনোটি বিশাল পাহাড় দিয়ে ঘেরা। কোনোটি আবার সমুদ্রতীর ঘেঁষা। কোনো কোনো জায়গা আবার গ্রীষ্মকালেও থাকে আরামদায়ক শীতল। তবে উষ্ণ এই দেশেও এমন কিছু অঞ্চল আছে যেখানে সারা বছরই থাকে ঠান্ডার প্রকোপ।

কল্পনার এক রাজ্যের বাস্তব নাম তায়িফ। সৌদি আরবের হিজাজ পাহাড়ের চূড়ায় অবস্থিত শীতল একটি জায়গা। গোলাপের স্বর্গরাজ্য এ শহরে আছে দুই হাজারেরও বেশি গোলাপ খামার। ফুলেল প্রকৃতির সঙ্গে এখানে মিশে রয়েছে আরবের অনন্য ইতিহাস। বছরের প্রায় বেশিরভাগ সময়ই এখানে চমৎকার ঠান্ডার অনন্য আবেশ পাওয়া যায়।

সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আভা। পাহাড়ঘেরা এই শহরে গরম খুব একটা অনুভূত হয় না। এখানকার তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরোয় না খুব একটা। অন্যদিকে পাহাড়ি বাতাসও শীতল। আর বছরজুড়ে বৃষ্টি তো আছেই। এমন সতেজ আবহাওয়ায় ঘুরে বেড়াতে পারেন আবহার আলবাস্তা জেলার ঐতিহ্যবাহী বাজার আর আসির জাতীয় উদ্যানে।

রিজাল আলমা বিশ্বের অন্যতম সেরা একটি পর্যটন গ্রাম। আবহা থেকে মাত্র ৪৫ কিলোমিটারের দূরত্বে অবস্থিত রিজাল আলমা। আসির প্রদেশের এই গ্রামে ফুল-মানবদের বসবাস। বলা হয়ে থাকে এখানে সারা বছর ঠান্ডা উপভোগ করা যায়।

আল নামাস নামক এক শহর সৌদির এক কোণে অবস্থিত। জায়গাটির আরেক নাম, কুয়াশার শহর। এর অবস্থান সারাওয়াত পাহাড়ের চূড়ায়। আবহা থেকে দুই ঘণ্টার পথ। কোলাহলমুক্ত সবুজ শহর আল নামাস, পাহাড়ি সতেজতার জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণকেন্দ্র হয়ে উঠেছে। সারা বছরই ঠান্ডা থাকে এখানকার আবহাওয়া।

পাহাড়ি ঝরনা, নৈসর্গিক প্রকৃতি, শান্ত পরিবেশ, অসাধারণ আতিথেয়তা, ঐতিহাসিক স্থাপত্য, ইতিহাস সংবলিত জাদুঘর, আর সবুজ উদ্যান, ইত্যাদি মিলিয়ে আল নামাস দেখার মতো এক জায়গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X