কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করলেন আদালত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ক্ষমতা ছাড়লেই দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এ জন্য তার টিকে থাকার এই লড়াইয়ে গাজায় নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের একটি আদালত নেতানিয়াহুর একটি অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছেন।

নেতানিয়াহুসহ তার স্ত্রী সারা ও ছেলে ইয়ারকে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিডিও ইসরায়েলে স্ক্রিনিংয়ের বিরুদ্ধে জেরুজালেম জেলা আদালতে অনুরোধ করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কিন্তু আদালত তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেন।

কানাডার টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য বিবি ফাইলস’ প্রদর্শন করা হয়। এ ছাড়া দুর্নীতির অভিযোগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত নেতানিয়াহুকে পুলিশের জিজ্ঞাসাবাদের ফাঁস ফুটেজও প্রদর্শন করা হয়। কানাডায় দ্য বিবি ফাইলসের প্রদর্শনী ঠেকাতে না পারলেও ইসরায়েলে তা না দেখানোর জন্য আদালতে গিয়েছিলেন নেতানিয়াহু।

এই ফিল্মটির প্রযোজনা করেছেন অস্কারজয়ী অ্যালেক্স গিবনি। আর পরিচালনা করেছেন অ্যালেক্সস ব্লুম। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির চারটি বড় অভিযোগ রয়েছে। এগুলো তদন্তের অংশ হিসেবে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X