বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সুমন রায় বরিশালের বানারীপাড়া উপজেলার তেঁতলা ৬ উদয়কাঠি গ্রামের সুধীর রঞ্জন রায়ের ছেলে। তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে ঘটনার পাঁচ বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় গোপালগঞ্জের কোটালীপাড়া নয়াকান্দী গ্রামের বিবেক সমাদ্দারের বোন বিথী সমাদ্দারের (২৮)। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত বছরের ১১ ফেব্রুয়ারি স্ত্রী বিথী সমাদ্দারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমক করে সুমন রায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বানরীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী সমাদ্দারের মৃত্যু হয়।

এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি নিহতর ভাই বিবেক সমাদ্দার বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী বানারীপাড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সুমন রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X