কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেলল ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে বিমান হামলা চালানোর আগে প্রায়ই আকাশ থেকে লিফলেট ফেলত ইসরায়েল। এবার একই কায়দায় লেবাননের আকাশ থেকে দেশটিতে লিফলেট ফেলেছে তেল আবিব। রোববার (১৫ সেপ্টেম্বর) লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে ওই লিফলেট ফেলা হয়। তবে ইসরায়েলের সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, অনুমতি ছাড়াই একটি ব্রিগেড এমন পদক্ষেপ নিয়েছে।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। ওই হামলার পাল্টা প্রতিশোধে গাজাকে মাটির সঙ্গে মিটিয়ে দেওয়ার মিশন নেয় ইসরায়েল। তবে সীমান্তের ওপর থেকে ইসরায়েলকে আতঙ্কে রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গেল কয়েক মাস ধরে লেবাননের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে।

এবার দক্ষিণাঞ্চলীয় লেবাননের বাসিন্দাদের ঘরবাড়ি খালি করতে বলল ইসরায়েলের সেনাবাহিনী। গেল ১১ মাসের মধ্যে এই প্রথম এমন কোনো নির্দেশ দিল ইসরায়েল। লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের শত্রুরা আল-ওয়াজ্জানিতে লিফলেট ফেলেছে। ওই এলাকা এবং আশপাশে যারা বাস করেন, তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।

আল-ওয়াজ্জানির মেয়র আহমেদ আল-মোহাম্মদ ওই লিফলেটের একটি ছবি এএফপির সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, মানচিত্রের এক জায়গা লাল চিহ্ন দেওয়া আছে। ওই এলাকাই খালি করার নির্দেশ দেওয়া হয়েছে লিফলেটে। এই মুহূর্তে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে উত্তরে খাইয়াম অঞ্চলে চলে যেতে বলা হয়েছে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা ফেরত না আসতেও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ড্রোন দিয়ে ওই এলাকায় লিফলেট ফেলা হয়েছে। এর আগে সেখান থেকে উত্তরাঞ্চলীয় ইসরায়েলে রকেট ছোড়া হয়েছিল। ৭৬৯ ব্রিগেড নিজ উদ্যোগে এই লিফলেট ফেলেছে। উত্তরাঞ্চলীয় কমান্ড এই লিফলেট ফেলার অনুমোদন দেয়নি। এখন এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এরই মধ্যে ওই এলাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

গেল কয়েক মাস ধরেই লেবাননের সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক শুরু হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েল যেন এ যুদ্ধে জড়িয়ে না পড়ে, তা নিয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু সীমান্ত উভয় অংশে উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিয়ত থেমে থেমে ছোটখাটো হামলার মতো ঘটনাও ঘটছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে বলে বিশ্বাস সামরিক বিশ্লেষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১০

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১২

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৩

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৪

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৫

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৬

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৭

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৯

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

২০
X