কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেন মাহমুদ আব্বাস

জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখছেন মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখছেন মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় তিনি গাজা যুদ্ধে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি বলেন, এ ধরনের পাগলামী চলতে পারে না। আমাদের জনগণের সঙ্গে যা ঘটছে তার জন্য সারাবিশ্ব দায়ী।

ওয়াশিংটনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গাজায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকা সত্ত্বেও তারা ইসরায়েলকে কূটনৈতিক সমর্থন এবং অস্ত্র সরবরাহ করে চলেছে, যেখানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনির স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ২৫০ জনের মতো লোককে জিম্মিকে করেছে হামাস।

ভাষণে মাহমুদ আব্বাস গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বারবার ভেটো দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা দুঃখিত যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিরতি পালনের দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের তিনবার খসড়া প্রস্তাবে বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলেছে, না, লড়াই চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X