মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ এএম
অনলাইন সংস্করণ

লেবাননের নেতার মৃত্যুতে উল্লাসে মেতেছে সিরিয়ানরা

নাসরুল্লাহ নিহতের খবরে সিরিয়ানদের উল্লাস। ছবি : সংগৃহীত
নাসরুল্লাহ নিহতের খবরে সিরিয়ানদের উল্লাস। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এই ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় উল্লাসে ফেটে পড়েছে আরেক আরব রাষ্ট্র সিরিয়ার জনগণ। যদিও সিরিয়াও ইসরায়েলের শত্রু হিসেবেই পরিচিত। তবে নাসরুল্লাহর মৃত্যুতে কেন তাদের উল্লাস?

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার ইদলিবে নাসরুল্লাহর মৃত্যুর খবর পৌঁছানোর পর মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস শুরু করে। এ সময় গাড়িচালকরা তাদের হর্ণ বাজিয়ে আনন্দ প্রকাশ করে। এমনকি কেউ কেউ আকাশে ফাকা গুলি করেও এ ঘটনা উদযাপন করে। ইদলিব অঞ্চলটি ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের দ্বারা চরম নির্যাতনের শিকার হয়ে আসছে।

সিরিয়া গৃহযুদ্ধে নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহর যোদ্ধারা বাশার আল আসাদের বাহিনীর পক্ষে লড়াই করছে। এ সময় হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে বাশারের রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। মূলত সুন্নিপন্থী বিদ্রোহীদের মোকাবেলায় শিয়া মতাদর্শের অনুসারী বাশার আল আসাদ সরকার রক্ষায় উঠেপড়ে লেগেছে হিজবুল্লাহর যোদ্ধারা।

সিরিয়ানরা বলছেন, এটি হাজার হাজার সিরিয়ান নাগরিক হত্যার প্রতিশোধ। হিজবুল্লাহ হাজার হাজার সিরিয়ান নাগরিকের ক্ষুদার যন্ত্রণায় কাতরানোর জন্য দায়ী। তারা সিরিয়ানদের বাস্তুচ্যুত হওয়ার জন্যও দায়ী। এ সময় বেশ কয়েকজন সিরিয়ান নাগরিক নাসরুল্লাহকে একজন খুনী হিসেবেও আখ্যায়িত করেন। তারা জানান, বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে হিজবুল্লাহ সিরিয়ানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরাল্লাহর হত্যাকাণ্ডকে ন্যায়বিচার বলে বর্ণনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি বোমা হামলাকে লজ্জাজনক আক্রমন বলে আখ্যায়িত করেছে ইরাক। হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

এদিকে নাসরুল্লাহর মৃত্যুতে ভয়ে কুকড়ে আত্মগোপনে যেতে বাধ্য হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। প্রথমে খোদ তেহরানের ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড তারপর লেবাননে নাসরুল্লাহ নিহতের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তেহরানের যোগ্যতাহীন গোয়েন্দাদের নিদারুণ ব্যর্থতার চিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X