কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৪

লেবাননে ইসরায়েলি হামলা। পুরোনো ছবি
লেবাননে ইসরায়েলি হামলা। পুরোনো ছবি

মার্কিন নাগরিকদের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনত জবেইলে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। নিহতদের নাম সেলিন, হাদি এবং আসিল। তারা সবাই একই পরিবারের সদস্য। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববারের ওই হামলাটি একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। হামলায় আরও দুজন আহত হয়েছেন।

লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত শিশু ও তাদের পিতা মার্কিন নাগরিক ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি এখনো অস্পষ্ট, তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে নিহতরা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না। তবে একজনের পূর্বে একটি অভিবাসন ভিসার আবেদন ছিল।

ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে, তবে তারা স্বীকার করেছে যে, এতে বেসামরিক নাগরিকও মারা গেছেন।

উল্লেখ্য, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। তারা দাবি করছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সে উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রতিনিয়ত চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে ইসরায়েল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X