কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ এএম
অনলাইন সংস্করণ
লেবাননে হামলা

আরও এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে আগুনের কুণ্ডলী। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিমান হামলায় লেবাননে আগুনের কুণ্ডলী। ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় থমথমে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠীটির আরেক সিনিয়র কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননে শনিবার (২৮ সেপ্টেম্বর) চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়। খবর বিবিসির।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহর প্রতিরোধমূলক নিরাপত্তা পরিষদের প্রধান এবং এর কেন্দ্রীয় কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য নাবিল কাওক শনিবারের বিমান হামলায় নিহত হয়েছেন।’ আইডিএফ নাবিলকে হিজবুল্লাহর ‘শীর্ষ স্থানীয় ব্যক্তিদের কাছের’ একজন বলে বর্ণনা করে বিবৃতিতে আরও বলেছে, তিনি সরাসরি ইসরায়েল এবং এর নাগরিকদের বিরুদ্ধে করা ‘সন্ত্রাসী চক্রান্তের সঙ্গে’ জড়িত ছিলেন। তবে, এখন পর্যন্ত নাবিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

এদিকে গুঞ্জন ছড়াচ্ছে, পশ্চিমা খুঁটির জোরে নাচা ইসরায়েলের এবারের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবরে গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে।

ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে- এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। তার মানে ইসরায়েলের গোয়েন্দারা এবার যে খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নেমে পড়েছে, সেটি টের পেয়েছে তেহরান। তাই তো এমন সতর্কতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১০

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১১

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৪

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৫

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৬

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৭

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৮

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৯

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

২০
X