কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৯ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা

ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এ অভিযানের শক্ত জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটিতে অন্তত ২০০ রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

এর আগে বুধবার আইডিএফ জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত রাতে (০১ অক্টোবর) ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যমে তথ্যমতে, আইডিএফ জানিয়েছে, শার্পনেলের আঘাতে দুজন বেসামরিক লোক আহত হয়েছেন। তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত হেনেসে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান। যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে এ হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এফ-৩৫ বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১০

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১১

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৩

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৪

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৫

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৬

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৭

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

২০
X