কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যা করছেন অনেক ইসরায়েলি সেনা

গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরু করে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল। এ যুদ্ধে হাজার হাজার সেনা পঙ্গু হয়েছে ইসরায়েলে। এবার নতুন বিপদের মুখে পড়েছে তারা। দেশটির একের পর এক সেনা আত্মহত্যা করছে।

সোমবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যুদ্ধ থেকে ফেরা ইসরায়েলি সেনা এলিরান মিজরাহি পরিবারের অভিযোগ, যুদ্ধ করতে গিয়ে তিনি যা দেখেছেন তাতে মানসিকভাবে বড় আঘাত পেয়েছেন। ফলে সেখান থেকে ফিরে অবসাদে ভুগছিলেন তিনি। তাকে পুনরায় গাজায় পাঠানোর চেষ্টা করা হলে তিনি আত্মহত্যা করেন।

ইসরায়েলি এ সেনার মা বলেন, সে গাজা ছাড়লেও গাজা তাকে ছাড়েনি। সেই মানসিক হতাশার কারণেই সে আত্মহত্যা করেছে।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের এ সেনা ‘পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ (পিটিএসডি) তে আক্রান্ত ছিলেন। তার মতো গাজা থেকে ফেরার পর হাজার হাজার সেনা পিটিএসডিসহ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাদের কতজন আত্মহত্যা করেছেন তা স্পষ্ট করে জানা যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজা থেকে ফেরা ইসরায়েলের এক তৃতীয়াংশ সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন।

গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতি মাসে এক হাজারের আহত বেশি ইসরায়েলি সেনা ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে ৩৫ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। এ বছরের শেষ নাগাদ ১৪ হাজার ইসরায়েলি সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মানসিক সমস্যার মুখোমুখি হবেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে হারেৎজ জানিয়েছে, গত বছরে সাত অক্টোবর থেকে চলতি বছরের ১১ মে পর্যন্ত ইসরায়েলের অন্তত ১০ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া দেশটিতে প্রতি বছর পাঁচ শতাধিক মানুষ আত্মহত্যা ও ছয় হাজারের বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২১ সালে ইসরায়েলি সেনাদের মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আত্মহত্যা। এ বছরে অন্তত ১১ জন সেনা আত্মহত্যা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আইডিএফের এক চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলের সেনারা গাজা থেকে ফেরত আসার পর তাদের লেবাননে পাঠানো হতে পারে এমন আশঙ্কা করছেন। সেনাবাহিনীর বহু সদস্য নেতানিয়াহুর সরকারকে বিশ্বাস করেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X