কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি : সংগৃহীত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসেবে অভিহিত করেছে ইরান। শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, আইসিসির পরোয়ানার অর্থ ইসরায়েল রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যু। ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্বে পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে এবং তাদের কর্মকর্তারা অন্য কোনো দেশে আর ভ্রমণ করতে পারেন না।

ইরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারির ঘটনাকে ‘স্বাগত জানানোর মতো পদক্ষেপ’ এবং ‘ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয়’ বলে অভিহিত করেছেন সালামি। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু।

এমনকি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যরা আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে।

ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার করে না। আর নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়েছে দেশটি। তবে তাদের চলাচলের সুযোগ ঠিকই সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আর এসব দেশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।

তবে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আইসিসির সনদে স্বাক্ষর করা দেশের গ্রেপ্তার না করারও নজির রয়েছে। এর আগে সুদানের ওমার হাসান আল-বশিরের ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তিনি দক্ষিণ আফ্রিকা ও জর্ডানে গেলেও তাকে গ্রেপ্তার করেনি দেশ দুটি।

এছাড়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই কয়েক মাস আগে আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া সফর করেছিলেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিনকে সর্বোচ্চ আতিথেয়তাও দিয়েছিল চেঙ্গিস খানের দেশ।

নেতানিয়াহুর ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। তবে এরই মধ্যে ইতালি জানিয়েছে, দেশটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। তবে হাঙ্গেরি নেতানিয়াহুকে সাদরে গ্রহণ করার কথা জানিয়েছে। যদিও মানবাধিকারের কথা বলা ইসরায়েলের বিভিন্ন ইউরোপীয় মিত্র দেশ তাকে নিয়ে চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X