কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজা সংঘাতে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (২৩ নভেম্বর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর এএফপি এবং দ্য টাইমস অব ইসরায়েল।

এরদোয়ান বলেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা।

এর আগে আইসিসি বৃহস্পতিবার (২১ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ত এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তারও আগে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি মঙ্গলবার (১৯ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান।

এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X