কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন হিজাব আইন সরকারকে আরও জনবিচ্ছিন্ন করবে : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানে বাধ্যতামূলক হিজাববিধি না মানার জন্য কঠোর শাস্তির বিধান চালুর উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এই আইনের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, প্রস্তাবিত এই হিজাব আইন সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এএফপি এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই ‘হিজাব ও পবিত্রতা’ আইন অনুমোদন করেছে। তবে এটি কার্যকর হতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই নারীদের জনসম্মুখে হিজাব পরে চুল ঢেকে রাখার নিয়ম চালু রয়েছে। কিন্তু ২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনির নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে নারীদের হিজাব ছাড়া চলাফেরা বেড়েছে। মাহসাকে হিজাব বিধি অমান্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে বলেন, এই আইন নিয়ে আমার অনেক আপত্তি আছে। এটি সমাজে বড় ধরনের ক্ষতি করতে পারে এবং সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই আইন কার্যকর হলে জনসম্মুখে হিজাব না পরলে নারীদের ২০ মাসের গড় বেতনের সমান জরিমানা দিতে হবে। ১০ দিনের মধ্যে জরিমানা না দিলে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ বা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হতে পারে।

মাহসা আমিনির মৃত্যুর পর নৈতিকতা পুলিশ প্রায় অদৃশ্য হয়ে গেলেও ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। পেজেশকিয়ান, যিনি সংস্কারপন্থি হিসেবে পরিচিত, নির্বাচনী প্রচারণায় নৈতিকতা পুলিশ বিলুপ্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি এখনো স্পষ্ট করেননি, তিনি এই নতুন হিজাব আইনে স্বাক্ষর করবেন কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X