কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে অপহরণের ১৮ মাস পর জাতিসংঘের ৫ কর্মকর্তা উদ্ধার

উদ্ধারকৃত কর্মকর্তাদের সঙ্গে জাতিসংঘের অন্য কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত কর্মকর্তাদের সঙ্গে জাতিসংঘের অন্য কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার হাতে অপহরণের ১৮ মাস পর জাতিসংঘের পাঁচ নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ আগস্ট) জাতিসংঘ এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধারকৃত কর্মকর্তাদের মধ্যে চারজন ইয়েমেনের এবং একজন বাংলাদেশের। বাংলাদেশি কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ডেভিড গ্রেসলি সাংবাদিকদের বলেন, এত কিছু হওয়া সত্ত্বেও উদ্ধারকৃত কর্মকর্তারা সুস্থ আছেন। তবে দীর্ঘ এই ১৮ মাস তারা অনেক কঠিন সময় পার করেছেন।

জাতিসংঘের এক মুখপাত্র বলেন, তাদের উদ্ধারকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি অপহরণকে অমানবিক ও অন্যায় অপরাধ অ্যাখ্যা দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান থেকে জাতিসংঘের এই পাঁচ কর্মকর্তাকে অপহরণ করে আল-কায়েদা। ইরান ও সৌদি আরবের প্রক্সি যুদ্ধকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে আল-কায়েদা।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে পরের বছর ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। প্রায় এক যুগ ধরে চলমান ইয়েমেন যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এ যুদ্ধকে সৌদি আরব ও ইরানের প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হতো। তবে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ফলে এ যুদ্ধ শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতি চাইছে সৌদি সরকার। এ প্রচেষ্টার অংশ হিসেবে গত এপ্রিলে হুথিদের সঙ্গে শান্তি আলোচনা সম্পন্ন করেছে সৌদি প্রতিনিধি দল। সম্প্রতি সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলে এ শান্তি আলোচনা শুরু হয়। এমনকি রিয়াদের মধ্যস্থতায় গত এপ্রিলে হুথি ও দেশটির সরকারের মধ্যে বন্দিবিনিময়ে দুপক্ষের আট শতাধিক বন্দি মুক্তি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১০

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১১

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১২

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৩

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৪

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৫

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৬

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৭

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৮

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৯

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X