কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়া নিয়ে মুখোমুখি ৬ দেশ

সিরিয়ার মানচিত্র। ছবি : সংগৃহীত
সিরিয়ার মানচিত্র। ছবি : সংগৃহীত

সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। এ নিয়ে তারা কড়া ভাষায় কথাও বলেছে তারা। তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ।

অনেক দিন ধরেই গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরায়েলের। কিন্তু ইরানের অন্যতম মিত্র বাশার আসাদ ক্ষমতায় থাকায় এত দিন ইসরায়েলের সেই স্বপ্নপূরণ হয়নি। কিন্তু বাশার আসাদের পলায়নের পর শিকারির মতো ছোঁ মেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেল আবিব। দেশটি বলছে, নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ইঙ্গিত মিলছে অন্য কিছুর। তিনি বলছেন, এই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে। স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ৬টি দেশ। সিরিয়ার অঞ্চল দখল করে নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিসর। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল।

তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে ওই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস। এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলোও একই ভাষায় কথা বলেছে। তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X