কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী

বিমান হামলার প্রতীকী ছবি
বিমান হামলার প্রতীকী ছবি

দুঃস্বপ্নের সময় পার করছে সিরিয়ানরা। বাশার আল আসাদের হাত থেকে মুক্তি মিললেও এখন দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি তারা দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে। নতুন এই আগ্রাসী বাহিনী যদি দেশটির ওপর ভর করে, তাহলে মোটেও আর শান্তির আশা নেই।

গাজা, লেবাননে রক্ত ঝড়িয়েও যেন বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাদ মিটছে না। তাই এবার তার নজর পড়েছে সিরিয়ায়। ইতোমধ্যে দেশটির বিশাল অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েল। এমতাবস্থায় নেতানিয়াহু সিরিয়ায় আসলে কী চাইছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার শাসনক্ষমতার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের জোট দেশটিতে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীও নিয়োগ দিয়েছে। কিন্তু ইসরায়েল থেমে নেই। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই চলছে ইসরায়েলি বিমান হামলা।

মুহুর্মুহু এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতা রীতিমতো ভেঙে পড়েছে। বলা হচ্ছে, সিরিয়াকে সামরিকভাবে ঘুরে দাঁড়াতে শত শত কোটি টাকা ঢালতে হবে। শুধু গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভেতর প্রায় ৩০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার বিমানবাহিনী।

মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি ট্যাংক কুনেইত্রা ছাড়িয়ে এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপশহরে পৌঁছে গেছে। এখন তাদের অবস্থান কাতনা থেকে মাত্র তিন কিলোমিটার ও দামেস্ক থেকে ২০ কিলোমিটার দূরে। স্থানীয় সূত্র জানিয়েছে, আরনা, হিনাহ ও আল-হুসেইনিয়াহর মতো দামেস্কের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরতলী দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিদ্রোহীদের প্রায় দুই সপ্তাহের অভিযানে পতন ঘটে বাশার আসাদের ২৪ বছরের শাসনের। সেই সুযোগ কাজে লাগিয়ে দখলদারিত্ব বাড়ানোয় মনোযোগী হয় ইসরায়েল। ১৯৭৪ সালের চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোন দখল করে। এমনকি গোলানের কৌশল মাউন্ট হারমনও দখলে নিয়েছে তারা। সিরিয়ার গোলান মালভূমি আজীবনের জন্য ইসরায়েলের অংশ হবে বলেও ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল নিজের মুখোশ ছেড়ে বেরিয়ে আসায় আঞ্চলিক বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছে। তবে তুরস্ক ও ইরানের নিন্দা নিয়ে ইসরায়েলের কোনো মাথাব্যথা নেই। বরং দেশটি তাদের অভিযান অব্যাহত রেখেছে। এমনকি গাজার প্রায় দ্বিগুণ পরিমাণ জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। কিন্তু এ নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছে হায়াত তাহরির আল শাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X