কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন নিয়ে দুঃসংবাদ দিলেন প্রতিরোধ যোদ্ধাদের প্রধান

ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ছবি : সংগৃহীত
ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ছবি : সংগৃহীত

বাশার আল আসাদের পতনের পর সিরিয়া হয়ে লেবাননে অস্ত্র সরবরাহের যে পথ ছিল, তা এখন আর নেই বলে স্বীকার করেছেন ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে এই বিষয়টি তুলে ধরেন।

রোববার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাশেম বলেন, হ্যাঁ, সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল, তা এখন আর নেই। আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আসাদের শাসনামলে, সিরিয়া ছিল ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট, যেখানে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইরাক ও সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে পৌঁছাত।

বিদ্রোহী জোটের দখলে সীমান্ত ও দামেস্ক চলতি মাসের ৬ ডিসেম্বর আসাদবিরোধী যোদ্ধারা ইরাক সীমান্ত দখল করে এবং এর দুদিন পর তারা দামেস্কও দখল করে নেয়। ফলে সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের এই রাস্তা বন্ধ হয়ে যায়।

কাশেম আরও বলেন, আমরা আশা করি, নতুন সরকার আসলে এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে, অথবা আমরা বিকল্প রাস্তার সন্ধান করতে পারি। তিনি ইঙ্গিত দেন যে, সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।

হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে এবং আসাদবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে।

আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পর সিরিয়ার ক্ষমতা দখল করেছে হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা। তারা তুরস্কের সমর্থন পেয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X