কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে অবস্থান করা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বিধায় মার্কিন নাগরিকদের সতর্ক করা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বিধায় মার্কিন নাগরিকদের সতর্ক করা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও হামাস ইসরায়েলে একাধিক রকেট হামলা চালিয়েছে।

এছাড়া, শনিবার লেবানন থেকেও উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়। ক্রমবর্ধমান এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৩ মার্চ) ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সতর্কতা তালিকায় ‘রেড এলার্ট’ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েলে বসবাসকারী মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। দূতাবাস থেকে পাঠানো বার্তায় মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি নিকটতম আশ্রয়স্থলের অবস্থান সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও বলেছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাই নাগরিকদের সবসময় সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

গাজার হামলার পর ইসরায়েল এখন একাধিক ফ্রন্টে হামলার শিকার হচ্ছে। লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একযোগে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া জানাচ্ছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ইসরায়েলে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১০

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১১

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১২

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৬

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৭

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৮

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৯

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

২০
X