বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সব নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল

হামলার স্থানে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
হামলার স্থানে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করে স্থিতিশীলতা আনয়নের চেষ্টাও অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুদ্ধের সব নীতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, হামলার এক ঘণ্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী-আইডিএফ দক্ষিণ লেবাননের শহরগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি খালি করে সরে যাওয়ার জন্য সতর্ক করে। এরপরই একের পর এক বোমা হামলায় কেঁপে উঠে পুরো অঞ্চল।

আইডিএফ এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে। তারা বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করা হয়েছে। বেসামরিক লোকজন তাদের লক্ষ্যবস্তু নয়। সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর হুমকি ধ্বংস করতেই এই হামলা হচ্ছে।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে। এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।

চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা ক্ষুধার্ত, অসুস্থ এবং আহত মানুষের জন্য শেষ ভরসার জায়গা ছিল। আল-শিফার বাইরে কমপক্ষে ১৫ জন নিহত হন এবং আল-আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও চারজন।

হামাস এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। হামাস বলেছে, জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের এক দিনেরও কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তারা আরও বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবাধ্যতা এবং স্পষ্ট অবজ্ঞার একটি স্পষ্ট বার্তা।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X