কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর মুক্তি পাচ্ছেন সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি বন্দি

কারাগারের বাইরে রেডক্রসের গাড়ি। ছবি : সংগৃহীত
কারাগারের বাইরে রেডক্রসের গাড়ি। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকরের পর মুক্তি পেতে যাচ্ছেন সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি বন্দি। আজ ছয় শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন। যুদ্ধবিরতির পর এটিই সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি মুক্তির ঘটনা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি একযোগে সবচেয়ে বড় মুক্তির ঘটনা। বৃহস্পতিবার জিম্মিদের মরদেহ হস্তান্তরের সময় কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়নি। এরপর আজ আরও ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

আল জাজিরার জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের তালিকায় প্রায় ৪০০ ফিলিস্তিনি রয়েছেন যাদের ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক করা হয়েছে। এ তারিখের পর থেকে ইসরায়েল কর্তৃক আটক ফিলিস্তিনিদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০০ জনের বেশি ফিলিস্তিনি রয়েছেন যাদের দীর্ঘ বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। মুক্তিপ্রাপ্তদের অন্যতম হলেন সবচেয়ে দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি নায়েল বারঘুতি। তিনি ৪৫ বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন। ১৯৭৮ সালে একজন ইসরায়েলি বাসচালককে হত্যার জন্য তাকে মূলত জেলে পাঠানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X