কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজা, ইসরায়েলের চার দাবি

ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াই করছে নিরীহ মানুষ। ছবি : সংগৃহীত।
ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার লড়াই করছে নিরীহ মানুষ। ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হতে আর বেশি দেরি নেই। তবে এই পর্বে প্রবেশের আগেই চারটি শর্ত দিয়েছে ইসরায়েল।

এই চার শর্ত পূরণ না হলে দ্বিতীয় পর্বের বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দখলদার ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসরায়েলি টিভি চ্যানেল কেএএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন এ হুঁশিয়ারি দেন।

গাজা উপত্যকায় যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কোহেন বলেন, ‘যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের চারটি শর্ত রয়েছে—

(১) ৭ অক্টোবর এবং তার আগে গাজায় যেসব ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। (২) গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। (৩) গাজা উপত্যকাকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে। (৪) পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে।

প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ছয় সপ্তাহের পর্যায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়, যার ফলে হামাস-ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর এটাই সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হয়।

সেই হামলার জবাবে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় ১৫ মাস ধরে চলা এই অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্রবল কূটনৈতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ফলে ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়।

চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা ফেব্রুয়ারির শুরুতে হওয়ার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে গড়িমসি করেন।

এই দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধের সমাপ্তি এবং বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। এরই ফলে স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটবে।

চুক্তির শর্ত অনুসারে, দ্বিতীয় ধাপে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে এবং বিনিময়ে বিভিন্ন কারাগারে আটক থাকা ১ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে।

তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের কাজ শুরু হবে।

গাজা উপত্যকায় সংঘাত নিরসনে ২০২৪ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তিন স্তরের যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাব দেন। ১৯ জানুয়ারি থেকে মূলত সেই চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X