কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদালতে হাজির হয়েছেন। সোমবার (০১ ডিসেম্বর) তেলআবিবের আদালতে হাজির হন তিনি। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার আবেদন করার পর এটি তার প্রথম আদালত উপস্থিতি।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর এই পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীরা বলছে, দোষ স্বীকার না করে ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার শর্তে ক্ষমা বিবেচনা করা যেতে পারে। কিছু রাজনীতিবিদ আবার দাবি করছেন— ক্ষমা চাইতে হলে প্রথমে ২০২৬ সালের আগে জাতীয় নির্বাচন ডাকতে হবে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ইসরায়েলকে এই বিশৃঙ্খলা থেকে বের করতে চাইলে নেতানিয়াহু রাজনীতি থেকে সরে দাঁড়ালে বিচার প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, সর্বশেষ জরিপে দেখা গেছে, নেতানিয়াহু পদত্যাগ করলে পরবর্তী সরকারের প্রধান হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বেনেট।

২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দীর্ঘ তদন্তের পর ২০২০ সালে তার বিচার শুরু হয়। তবে নেতানিয়াহু বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন এবং ক্ষমা আবেদনে দোষ স্বীকার করেননি। তার আইনজীবীরা বলছেন, বিচার শেষ হলে তিনি সম্পূর্ণভাবে বেকসুর খালাস পাবেন।

সোমবার আদালতের বাইরে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়ে তাকে কারাগারে পাঠানোর দাবি জানান। অনেকে কমলা রঙের কারাগারের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন।

এর আগে রোববার (৩০ ডিসেম্বর) প্রকাশিত চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা বলেন, ঘনঘন আদালতে হাজিরা দেওয়া তার ক্ষমতা ব্যবহারে বাধা তৈরি করছে এবং দেশের স্বার্থেই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে ইসরায়েলে সাধারণত মামলা শেষ হওয়ার পরই ক্ষমা দেওয়া হয়— বিচার চলাকালে ক্ষমা দেওয়ার কোনো নজির নেই।

প্রেসিডেন্ট হারজগ বলেন, বিষয়টি ‘সঠিক ও নিখুঁতভাবে’ বিবেচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে ‘রাষ্ট্র ও সমাজের সর্বোত্তম স্বার্থ’ বিবেচনা করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X