কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে সহস্রাধিক বন্দির মুক্তি দিচ্ছে আমিরাত

কারাগারে বন্দিরা। ছবি : সংগৃহীত
কারাগারে বন্দিরা। ছবি : সংগৃহীত

সহস্রাধিক বন্দির মুক্তি দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটিতে এসব বন্দি মুক্তি পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাদ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জুড়ে এক হাজার ২৯৫ বন্দিকে মুক্তিরে আদেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, শেখ মোহাম্মদ বন্দিদের যে কোনো আর্থিক বাধ্যবাধকতা মওকুফ করবেন।

ওয়ামের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগটি বন্দিদের একটি নতুন জীবন শুরুর, তাদের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করার এবং তাদের পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্থিতিশীলতা গড়ে তোলার জন্য ইউএই প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এর ফলে তাদের স্বজনদের মধ্যে আনন্দের নতুন ধারা বয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ পবিত্র রমজান মাসের আগে দুবাইয়ের সংশোধনমূলক ও শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতীয়তার এক হাজার ৫১৮ বন্দিকে মুক্তি দিয়েছেন। ফুজাইরাহর শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ভালো আচরণ প্রদর্শনকারী ১১১ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ৭০৭ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমিও ২০৭ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর রাস আল খাইমাহর শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ৫০৬ বন্দি মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আমিরাত শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা কমিটি বলেছে, নতুন চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেওয়া হবে। নতুন চাঁদ দেখা না গেলে রমজান শুরু হবে রোববার থেকে।

এর আগে গত বছর, পবিত্র রমজান মাসের প্রাক্কালে আমিরাত সংশোধনমূলক ও শাস্তিমূলক কেন্দ্র থেকে দুহাজার ৬০০-এরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১০

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১২

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৩

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৪

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৫

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৭

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৮

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৯

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

২০
X