কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি। ছবি : সংগৃহীত
ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতি। ছবি : সংগৃহীত

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতির উর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে ১৮২ জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন।

হেম্মতির বরখাস্তের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা আট মাস আগের তুলনায় প্রায় অর্ধেক।

সংসদ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হেম্মতিকে সমর্থন জানিয়ে বলেন, আমরা অর্থনৈতিক যুদ্ধে আছি, এক ব্যক্তির ওপর দোষ চাপিয়ে এর সমাধান সম্ভব নয়।

তবে কট্টরপন্থী সংসদ সদস্যদের অভিযোগ, হেম্মতি কৌশলগতভাবে মুদ্রার অবমূল্যায়ন করে বাজেট ঘাটতি পূরণের চেষ্টা করেছেন, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। তথ্য: রয়টার্স, আল জাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X