কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

খামেনিকে কেন চিঠি লিখেন ট্রাম্প?

আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী।

কিন্তু একইসঙ্গে তিনি আবারও তার অতীতের দাবির পুনরাবৃত্তি করেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো আয়াতুল্লাহ খামেনিকে চিঠি পাঠালেন।

তার প্রথম চিঠিটি ১৩ জুন ২০১৯ তারিখে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে তেহরানে পৌঁছেছিল।

আয়াতুল্লাহ খামেনির চিঠির প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি লিখেছিলেন, আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কোনো বার্তা আদান-প্রদানের যোগ্য মনে করি না। আমার কাছে তার জন্য কোনও উত্তর নেই এবং আমি তাকে কোনও উত্তর দেব না।

সম্প্রতি ইরানকে আরেকটি চিঠি পাঠানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছে, আমরা এখনও এমন কোনো চিঠি পাইনি।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কোনো পারমাণবিক আলোচনায় বসবে না। তিনি বলেন, ‘যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি ও হুমকি বজায় রাখবে, আমরা তাদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসব না।’

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি তেল খাতসহ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X