কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

আলোচনায় বসব না, যা খুশি করুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার যা ইচ্ছা তাই করুন।’

বুধবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, হুমকির মুখে ইরান কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।

সম্প্রতি ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। তবে, তেহরান জানিয়েছে, তারা ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা এটা মেনে নিতে পারি না যে, যুক্তরাষ্ট্র শুধু আমাদের আদেশ দেবে ও হুমকি দেবে। এমনকি আমি আপনার সঙ্গে আলোচনাও করব না। আপনি যা ইচ্ছা করতে পারেন।’

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কোনো সমাধান নয়। তারা আলোচনার নামে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়।’

একদিকে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখালেও, তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেছেন। এর আওতায় তিনি ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করেছিলেন।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা যেতে পারে- সামরিকভাবে, অথবা তারা একটি চুক্তি করবে যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।’

ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে এসেছে। তবে তারা ৬০ শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। পারমাণবিক অস্ত্র তৈরি করতে ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

২০১৯ সাল থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি করেছে। এর এক বছর আগে, ২০১৮ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পেজেশকিয়ানের মন্তব্য এবং ট্রাম্পের কঠোর নীতি ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশের মধ্যে শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১০

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১১

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১২

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৩

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৪

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৫

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৬

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৭

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৮

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৯

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

২০
X